বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকার হাতে নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের শুধু পুঁথিগত জ্ঞান নয়, বরং উদ্ভাবনী ও সৃজনশীল দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষায় গুরুত্ব দিলে বাংলাদেশ বিশ্বে একটি শক্ত অবস্থানে পৌঁছাতে পারবে। ভবিষ্যতে শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি থাকবে না বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন শিক্ষামন্ত্রী। এ সময় নতুন আবাসিক হল নির্মাণ ও ক্যাম্পাসে যাতায়াত ব্যবস্থা উন্নয়নের দাবি জানান শিক্ষার্থীরা।