রংপুরের হত্যাকাণ্ডের ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত বিএনপির দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত অপরাধের ঘটনায় পুলিশ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এটিকে সরকারের অন্যতম সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের বিচারও দ্রুত সম্পন্ন হয়েছে। তবে এত অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়।
পুলিশ বাহিনীকে আরও শৃঙ্খলিত ও দক্ষ বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।