দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার হিসেবে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, তিস্তা অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানিসংকট নিরসনে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং যেকোনো মূল্যে এটি বাস্তবায়ন করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও জানান, দেশের অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃহৎ এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিস্তারিত আসছে...