হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, এখন থেকে জাতীয় সংসদই হবে দেশের যাবতীয় যুক্তি-তর্ক এবং জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু। একটি সার্বভৌম, নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি সব সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।