বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বরিশাল জেলা ও মহানগর বিএনপি, জহির উদ্দিন স্বপনের নির্বাচনি এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।