ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে জাল কাবিন, জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার টিপসই নিয়ে জাল কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জামায়াতের সহযোগী সদস্য হিসেবে পরিচিত আবদুস ছাত্তার ও আবদুল কুদ্দুসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।