প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে দুই দেশের মধ্যে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র সচিব বলেন, চীন সফরকালে দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), ২টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক হতে পারে বলে তিনি আশা করেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে কেন্দ্র করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করবেন।