নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু চনপাড়া এলাকার স্থায়ী সমাধান ও দীর্ঘদিনের সমস্যাগুলো নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, চনপাড়ার মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা, আবাসনসংক্রান্ত জটিলতা দূর করা, অবকাঠামোগত উন্নয়ন এবং মৌলিক সেবার মানোন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি জানান, এলাকাবাসীর সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় এমপি দিপু ভূঁইয়া বলেন, চনপাড়াকে একটি পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য এলাকায় রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে।
এমপির এমন আশ্বাসকে স্বাগত জানিয়ে এলাকাবাসী চনপাড়ার দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।