প্রকাশিত :
১১ জুন ২০২৬, ৫:২১:৪৬
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি কমানো, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং প্রযুক্তিপণ্যের খরচ কমানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও সেবায় কর ও শুল্ক হ্রাসের প্রস্তাব দেওয়া হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্য
- গরু-ছাগল, হাঁস-মুরগি, মাছ, ভোজ্যতেল, বীজ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ ও চিনির উৎসে কর কমিয়ে ০.৫ শতাংশ করার প্রস্তাব।
- সব ধরনের মসলার ওপর আরোপিত রেগুলেটরি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব।
- খেজুর আমদানিতেও একই সুবিধা দেওয়ার প্রস্তাব।
- শিশুখাদ্য উৎপাদনের কাঁচামালের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব।
- দেশীয় তেলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রথম ৫ বছর পূর্ণ কর অব্যাহতি এবং মোট ১০ বছরের কর সুবিধা।
স্বাস্থ্যসেবা ও ওষুধ
- কিডনি ডায়ালাইসিস ফিল্টারের ভ্যাট ও অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ।
- ব্লাড টিউবিং সেটের ৭.৫ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব।
- হার্টের স্টেন্ট (রিং) ও চোখের ইন্ট্রাওকুলার লেন্সের ওপর ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার।
- ক্যানসারের ওষুধ তৈরির ৯টি নতুন কাঁচামালসহ ৫১টি এপিআই এবং আরও ১৭টি ওষুধ শিল্পের কাঁচামালের শুল্ক প্রত্যাহার।
- বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহৃত ১৫টি পণ্যের অগ্রিম আয়কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ।
প্রযুক্তি ও মোবাইল
- ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, প্রিন্টার ও মনিটরের ওপর বিদ্যমান শুল্ক-ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব।
- দেশীয় মোবাইল শিল্পের ২২ ধরনের কাঁচামালের অগ্রিম কর ৫ শতাংশ নির্ধারণ।
- নতুন মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহার।
- স্মার্ট ও ডেবিট কার্ড উৎপাদনের কাঁচামালে অতিরিক্ত শুল্ক ছাড়।
- পিওএস (POS) মেশিনের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব।
পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি
- ২৫ হাজার ডলার মূল্যের বৈদ্যুতিক গাড়ির (EV) মোট করভার ৯৩ শতাংশ থেকে কমিয়ে ৬৪ শতাংশ করার প্রস্তাব।
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আমদানি করা ইলেকট্রিক বাস, ইভি চার্জার ও চার্জিং স্টেশনের সব শুল্ক-কর মওকুফ।
- সৌরবিদ্যুৎ শিল্পের উপকরণে বিদ্যমান কর-শুল্ক ছাড় অব্যাহত।
- সৌরবিদ্যুৎ বিল পরিশোধে ৫ শতাংশ কর রেয়াত।
- লিথিয়াম ও সোডিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনের কাঁচামালের শুল্ক মওকুফ।
স্বর্ণ, ব্যাংকিং ও অন্যান্য
- স্বর্ণ ও স্বর্ণালংকারের উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করার প্রস্তাব।
- ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কমুক্ত সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা।
- রিসাইকেলড পণ্য ও কাঁচামালের করহার ৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ।
- স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আমদানির শুল্ক ৫ শতাংশ থেকে ১ শতাংশে নামানোর প্রস্তাব।
- মরচুয়ারি সরঞ্জাম আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে ১ শতাংশে কমানোর প্রস্তাব।