বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
সোমবার (২৪ আগস্ট) সৌদি বার্তা সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পৃথক অভিনন্দন বার্তায় তারা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রোববার (২৩ আগস্ট) রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতির আনুষ্ঠানিক বাসভবনে ওঠেন তিনি।
গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।