বিছানায় পড়ে ছিল স্ত্রী ও দুই সন্তানের লাশ, ফ্যানে ঝুলছিল যুবক
প্রাথমিক তদন্তে জানা গেছে, মাসুমের পরিবার আর্থিক সংকটে ভুগছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে মাসুম স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।