দুর্ঘটনাস্থলে পড়ে আছে শিশুর চুষনি-জুতা, টুকরা কাচ, দেখতে যাচ্ছে মানুষ
বাগেরহাটের রামপালে বর-কনেবাহী মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে নবদম্পতিসহ ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে একটি পরিবারের বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।