আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক
তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮৪ জন নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে ৯৩ জন নেপালের নাগরিক এবং ২৯১ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড। নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।