বিএনপি এতোই খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে, অথচ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে থাকাকালে ওই দলটির দুইজন সদস্য মন্ত্রী ছিলেন। তাঁর প্রশ্ন, বিএনপি যদি এতটাই খারাপ হতো, তাহলে তারা তখন পদত্যাগ করে সরকার ছেড়ে আসেননি কেন।