আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ‘গুজব’ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এ ধরনের কোনো তথ্য সরকারের নজরে আসেনি এবং বিষয়টি নিয়ে বিবেচনারও প্রশ্ন নেই।