বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার কিছু আগে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন এবং চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।
এর আগে আজ সোমবার বেলা ১১টার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং।
কূটনৈতিক মহলে এ ধারাবাহিক সাক্ষাৎকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।