বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতাল–এ তাঁকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান।
তিনি জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রুহুল কবির রিজভীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আরিফুর রহমান আরও জানান, দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির এই নেতা।