হুঁশিয়ারি তারেক রহমানের
ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফলাফল মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমানের। তবে ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। আজ বৃহস্পতিবার নিজের ভোট প্রয়োগ করে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘মানুষ যাতে তার দেওয়া ভোটের ফলাফল দ্রুত পায়, আশা করি সে বিষয়ে নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে।’
তিনি বলেন, ‘গতকাল থেকেই দেখছি, কিছু রাজনৈতিক দলের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তারপরও জনগণের শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে আইনশৃঙ্খলা বাহিনী স্বতস্ফূর্তভাবে সহযোগিতা করবে এটাই প্রত্যাশা।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্রই টিকবে না। কারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে।’