ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গতকাল শেষ ওভারে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে রংপুর রাইডার্স। আজ সেই জয়ের স্বাদ নিয়ে পঞ্চম ম্যাচ খেলতে নামছে তারা। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। একাদশে আজ কোনো পরিবর্তন আনেনি রংপুর।
সর্বশেষ ম্যাচের একাদশ নিয়েই হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে সিলেট নামবেন সোহান-লিটন দাসরা। বিপরীতে একাদশে দুটি পরিবর্তন এনেছে চট্টগ্রাম। মির্জা বেগ ও মুকিদুল ইসলামের বিপরীতে আজ হাসান নওয়াজ ও আবু হায়দার রনি।
নিজেদের প্রথম দেখায় চট্টগ্রামকে ৭ উইকেটে হারায় রংপুর।
৩০ বল হাতে রেখে দাপুটে জয়ে বিপিএল শুরু করেছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নরা।
রংপুরের একাদশ-
ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান, আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান, আকিফ জাভেদ।
চট্টগ্রামের একাদশ-
নাঈম শেখ, অ্যাডাম রসিংটন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, হাসান নওয়াজ, আসিফ আলি, শেখ মেহেদী, আমের জামাল, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, আবু হায়দার রনি।
টিবিএফ/