বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল শুরু হয়েছে। টস জিতে চট্টগ্রাম রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। চলতি আসরের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়েলস ও রাজশাহী ওয়ারিয়র্স।
চট্টগ্রাম রয়েলস তৃতীয়বারের মতো বিপিএল ফাইনাল খেলছে এবং এটি তাদের টানা দ্বিতীয় ফাইনাল। গত আসরে তারা ফরচুন বরিশাল-এর বিপক্ষে হেরে শিরোপা জিততে পারেনি। এর আগে ২০১৩ সালের ফাইনালে ঢাকার বিপক্ষেও পরাজিত হয়েছিল দলটি। শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন চট্টগ্রাম আজ প্রথমবারের মতো বিপিএল শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স এর আগে বিপিএলের সপ্তম আসরে খুলনাকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি এবার ১২তম আসরে নিজেদের দ্বিতীয় বিপিএল শিরোপা জয়ের প্রত্যাশা করছে।
রাজশাহী একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, এসএম মেহরব, জেমস নিশাম, আব্দুল গাফফঅর সাকলাইন, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্ডো, হাসান মুরাদ।
চট্টগ্রাম একাদশ: মির্জা বেগ, মোহাম্মদ নাঈম, হাসান নওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আমির জামাল, তানভির ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, জাহিদুজ্জামান।