বিশ্ববাজারে কমল তেলের দাম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র– ইসরাইলের যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হতে পারে’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে। গতকাল সোমবার চার বছরের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর তেলের দাম দ্রুত নেমে আসে। বৈশ্বিক বাজারে গত ২৪ ঘণ্টা ছিল বেশ অস্থির।