শৈত্যপ্রবাহে কাঁপছে ৪৪ জেলা
শীতে কাবু সারা দেশে। এর মধ্যে ৪৪ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, এটি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে কুয়াশার দাপট থাকবে বলেও সংস্থটি আভাস দিয়েছে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।