২৫ বাংলাদেশিকে ক্ষমা করলো আমিরাত
ক্ষমাপ্রাপ্ত সবাইকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়, এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও প্রমাণ।