ঈদের ছুটিতেও চালু থাকবে কাস্টমস হাউস, আমদানি-রফতানি সচল রাখতে নতুন নির্দেশনা
ঈদুল ফিতরের ছুটিতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত কাস্টমস হাউস বা শুল্ক স্টেশনগুলোর আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব রোর্ড (এনবিআর)। তবে শুধু ঈদের দিনে শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে।