সংসদে উত্তাপ ছড়াতে পারে সংবিধান সংস্কার পরিষদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে সংবিধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে প্রথম দিনেই অধিবেশন কক্ষে হট্টগোল হয় এবং ওয়াকআউট করেন জামায়াতে ইসলামী ও তাদের মিত্রদলের সংসদ সদস্যরা। এ অবস্থায় ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং এ বিষয়ে পৃথক অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে বিরোধী জোট। দাবি না মানলে আন্দোলনে যাওয়ার হুশিয়ারিও দিয়েছে তারা।