বাংলাদেশের একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। সে সময় সীমান্তবর্তী শরণার্থীশিবির ও বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে বাঙালিদের দুর্দশা ও যুদ্ধ পরিস্থিতির খবর আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন তিনি। তাঁর পাঠানো প্রতিবেদন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।