ইরান যুদ্ধের তীব্রতা বাড়ার আশঙ্কায় এশিয়ার শেয়ারবাজারে বড় ধস
ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের তীব্রতা চতুর্থ সপ্তাহে পা দেওয়ার পর পারস্পরিক হামলার হুমকি আরও জোরালো হয়েছে। এর সরাসরি প্রভাবে সোমবার (২৩ মার্চ) লেনদেন শুরু হতেই এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে ব্যাপক দরপতন দেখা গেছে।