কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য উন্মোচন
চট্টগ্রাম থেকে কুমিল্লার ভাড়া বাসায় ফেরার পথে সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৪) ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত হন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব-১১-এর তদন্তে ঘটনায় জড়িত পাঁচজনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।