শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
| ২ কার্তিক ১৪৩৩
পুলিশ সদর দপ্তরে স্থাপন করা নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে তিনি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে যান এবং প্রায় একঘণ্টা সময় সেখানে অবস্থান করেন। মুহাম্মদ ইউনূস নিয়ন্ত্রণ কক্ষের মনিটরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ভোটগ্রহণের চিত্র পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপালনরত কর্মকর্তাদের কাছে নির্বাচনের সার্বিক পরিস্থিতর খোঁজ নেন।