শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ঢাবিতে কনসার্ট
শীতের তীব্রতায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের তহবিল সংগ্রহে আয়োজন করা হচ্ছে একটি বিশেষ চ্যারিটি কনসার্ট। ‘কুয়াশার গান’ শিরোনামের এই আউটডোর কনসার্ট অনুষ্ঠিত হবে আগামীকাল ১৭ জানুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।