সরকার গঠন করবে বিএনপি, সাফ বলে দিলেন আব্বাসী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-পর্যালোচনার মধ্যেই সরকার গঠন নিয়ে নিজস্ব মূল্যায়ন তুলে ধরেছেন ইসলামি চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হতে পারে। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করে এ মন্তব্য করেন তিনি।