বিসিবির নির্বাচন নিয়ে তদন্তের দাবি তামিমদের
ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে অন্তত ৫০টি ক্লাব এই দাবির সঙ্গে একমত পোষণ করেছে। গত বিসিবি নির্বাচনে ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে মনোনয়ন কিনলেও প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে পরবর্তীতে তামিম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। সে সময় জেলা ও বিভাগীয় পর্যায়ে কাউন্সিলর মনোনয়নে অনিয়মের অভিযোগে আরও ৯ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।