বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড!
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের আপত্তি ও আইসিসির কঠোর অবস্থানে বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানালে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে পড়তে পারে বাংলাদেশ—এমন কড়া বার্তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর সে ক্ষেত্রে বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে ডাক পেতে পারে স্কটল্যান্ড।