কেন বাংলাদেশের অনুরোধ রাখা হলো না, জানালো আইসিসি
বিভিন্ন স্তরের নিরাপত্তা মূল্যায়ন—স্বাধীন পর্যালোচনাসহ—পর্যালোচনা করে দেখা গেছে, ভারতে আয়োজিত টুর্নামেন্টের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী বা সমর্থকদের জন্য বিশ্বাসযোগ্য কোনো নিরাপত্তা হুমকি নেই। এসব মূল্যায়নের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়।