সমন্বিত ৫ ব্যাংকের গ্রাহকদের বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
সব জটিলতা কাটিয়ে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের আমানত ব্যবস্থাপনার প্রক্রিয়া শুরু হচ্ছে। এর অংশ হিসেবে আগামী সোমবার থেকে আমানত স্থানান্তরের কার্যক্রম চালু হবে। স্থানান্তর শেষে গ্রাহকদের হিসাব নম্বর স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের অধীনে চলে যাবে এবং তাঁরা চেক ইস্যুসহ সব ধরনের ব্যাংকিং সুবিধা আগের মতোই পাবেন।