রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এএন-২৬ মডেলের। এতে ২৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।