ইরানে ২ হাজার মানুষ নিহতের কথা স্বীকার করলো কর্তৃপক্ষ
বার্তাসংস্থা রয়টার্স–কে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর উভয় পক্ষের মৃত্যুর পেছনেই ‘সন্ত্রাসীরা’ দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য—সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দেননি।