পে স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও ফুল কমিশনের সভা ডাকা হয়েছে। আগামী বুধবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় জমা হতে যাওয়া কমিশনের সুপারিশের কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।