বাস ও ফিলিং স্টেশনে ভাঙচুর-অগ্নিসংযোগ, বৈছাআর ৭ নেতা গ্রেপ্তার
ঝিনাইদহে একটি পেট্রলপাম্পে ভাঙচুর ও তিনটি বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাত নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে শহরের ব্যাপারীপাড়া ও পায়রা চত্বরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।