পাঁচ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
বৈঠক শেষে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল সংবাদমাধ্যমকে জানান, মার্কিন রাষ্ট্রদূত প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসেছেন। এই সফরের অংশ হিসেবে তিনি দেশের শীর্ষ পাঁচ ব্যবসায়ীর সঙ্গে একটি ঘরোয়া ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এ সময় আগামী দিনে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ করা এবং মার্কিন ইনফ্রাস্ট্রাকচার ফান্ড থেকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।