সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, দুই দিনব্যাপী এ বাছাই প্রক্রিয়া চলবে আজ ও আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত।