ইরানের সাথে যুদ্ধের আগেই টয়লেট নষ্ট মার্কিন রণতরীর, বিপাকে হাজারো সেনা
টয়লেট অকেজো হয়ে গেছে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের। এমনিতেই টানা মোতায়েন, পরিবার থেকে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা, তার ওপরে টয়লেট নষ্ট যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছেন জাহাজটির নাবিক তথা সেনারা।