৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র: উৎকন্ঠায় বাংলাদেশিরা
বাংলাদেশসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।