তারাবিহ নামাজের নিয়ত, দোয়া ও মোনাজাত
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এই মাসের অন্যতম প্রধান ইবাদত হলো তারাবিহ নামাজ, যা এশার ফরজ নামাজের পর এবং বিতিরের আগে আদায় করা হয়। বছরে কেবল এক মাস এই নামাজ পড়ার সুযোগ আসায় অনেকেরই এর নিয়ম ও দোয়াগুলো মনে থাকে না।