জ্বালানি তেল নিয়ে রাইড শেয়ার চালকদের জন্য বড় সুখবর
দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং আতঙ্ক নিরসনে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে মহানগর এলাকায় চলাচলকারী রাইড শেয়ারিং মোটরসাইকেলগুলো দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবে।