অল্পের জন্য রক্ষা, গাজীপুরে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন
কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ট্রেনের পেছনের দিকে থাকা ‘গ’ ও ‘ঘ’ বগির সংযোগস্থলের হুক (কাপলিং) খুলে যায়। ফলে বগি দুটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে থাকে। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।