জুমার পরই ভূমিকম্পে কাঁপলো দেশ, যা জানা গেলো
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার দুপুরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বেলা ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়, যা স্থায়ী ছিল কয়েক সেকেন্ড। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা।