সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেয়ার কারণ জানালেন সালাহউদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শপথ নিয়েছেন। একই দিন নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা থাকলেও বিএনপির দলীয় সংসদ সদস্যরা শপথ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।