মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর
ঘটনাবহুল একটা দিন পার করল ক্রীড়াঙ্গন। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে সব ধরনের ক্রিকেট বয়কটের ডাক দেওয়ার কারণে মাঠে গড়ায়নি বিপিএলের কোন ম্যাচ। শেষ পর্যন্ত নাজমুলের পদত্যাগের পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে বিপিএলের চলমান আসর। এমন দিনে স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।