ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার (১১ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত চলা এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।